বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন আজ

ঐক্যফ্রন্ট নেতারা সংরক্ষিত ছবি


আজ শুক্রবার বেলা ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন। রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ের এই সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনীতি নিয়ে বক্তব্য দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সেনা মোতায়েনের জন্য দাবিসহ আল্টিমেটাম দেওয়া হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু ড. কামাল হোসেনের অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়।

গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলাদেশের খবরকে বলেন, ‘আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য সারা দেশেই কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। বিনা কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব চিত্র তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১