আপডেট : ২৩ December ২০১৮
সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের সমর্থনে নৌকার পক্ষে গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। আজ রোববার উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবিরের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ,কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপজেলার চারটি ইউনিয়নের ধর্মপাশা বাজার থেকে শুরু করে মহদিপুর বাজার,ঘুলুয়া বাজার,দৌলতপুর বাজার,মুক্তার পুর বাজার,ইসলামপুর বাজার,বৌলাইগঞ্জ বাজার,গোলকপুর বাজার,সুখাইড় বাজার,জয়শ্রী বাজারের বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় এ গণ সংযোগ করেন। উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য আলমগীর কবির বলেন, এটা কোনো ব্যক্তির নির্বাচন নয়, প্রতীকের নির্বাচন। আমরা সকলেই নৌকার পক্ষের শক্তি। আমাদের মাঝে সাময়িক অভিমান ছিল আর তা দূর হয়েছে। আমরা আওয়ামী লীগ পরিবার ঐক্যবদ্ধ আছি। জননেত্রী শেখ হাসিনা মোয়াজ্জেম হোসেন রতনকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার পক্ষেই কাজ করবো। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে নৌকা ছাড়া কোন বিকল্প নেই। এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম বলেন, নৌকা কোনো ব্যক্তি বিশেষের নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। মোয়াজ্জেম হোসেন রতনকে শক্তিশালী করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করা। আজ এখানে আমরা একটি বিষয় প্রমাণ করতে চাই, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। এখানে মোয়াজ্জেম হোসেন রতন বিজয়ী হওয়া মানে জননেত্রী শেখ হাসিনা বিজয়ী হওয়া, শেখ হাসিনা বিজয়ী হওয়া মানে বাংলাদেশ বিজয়ী হওয়া। আমরা আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই। আমরা ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয়ী করতে চাই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তফাজ্জল হোসেন ছানু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন,আইন বিষয়ক সম্পাদক এড্যভোকেট মামুনুর রহমান পুরকায়স্ত,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সুলতান আহম্মেদসহ আরো অনেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১