আপডেট : ২৬ December ২০১৮
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন বলেছেন, তারা যেকোনো পরিস্থিতিতেই নির্বাচন বর্জন করবেন না। তারা নির্বাচনে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। বুধবার রাজধানীর মতিঝিলে নিজের চেম্বারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কা আছে। তবে আমাদের শেষ পর্যন্ত নির্বাচন ধরে রাখতে হবে যাতে তারা বলতে না পারে যে আমরা নির্বাচন থেকে সরে গেছি।’ ‘ভোট দেওয়া আমাদের অধিকার। কেন আমরা অধিকার ছেড়ে দেব? আমরা ইতিমধ্যে জনমত গঠন করেছি এবং যেকোনো ধরনের নির্বাচনী অনিয়ম জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব,’ যোগ করেন তিনি। ঐক্যফ্রন্ট প্রধান আরও বলেন, জনগণের সহায়তা নিয়ে তারা ভোট জালিয়াতি রোধ এবং সঠিক গণনা ও নির্বাচনের ফল ঘোষণা নিশ্চিত করবেন। মতিঝিল জোনের পুলিশ কর্মকর্তাদের সাথে নিজের বৈঠক বিষয়ে ড. কামাল বলেন, তার নিরাপত্তা নিয়ে কথা বলতে পুলিশ কর্মকর্তারা এসেছিলেন এবং এবিষয়ে তারা আন্তরিকভাবে আলোচনা করেছেন। ‘নিরাপত্তা বিষয়ে আলোচনার’ জন্য পুলিশ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ দুপুর ১২টা ১০ মিনিটে মতিঝিলে ড. কামালের চেম্বারে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১