বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৮

ভৈরবে ট্রেন থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ আটককৃত আশিকুর রহমান জুয়েল ছবি : বাংলাদেশের খবর


ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশন থেকে ২৫৪০ পিস ইয়াবাসহ আশিকুর রহমান জুয়েল (৪০) নামে ঢাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন রহমতপুর গ্রামের মৃত ডা: ওবায়দুর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার সময় ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ত্বিতে ঢাকা গামী মহানগর গোধলী (৭০৩) ট্রেনের (ঙ) এসি বগিতে অভিযান চালিয়ে ৩৬ নং সিট থেকে আশিকুর রহমান জুয়েলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত জ্যাকের পকেট থেকে ২,৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, ‘গোপন সংবাদের ভিত্বিতে ঢাকাগামী  মহানগর গোধলী ট্রেন থেকে ঢাকার মতিঝিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আশিকুর রহমান জুয়েলকে ২৫৪০ পিস ইয়াবাসহ আটক করি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে  ভৈরব রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকের নতুন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে‘। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১