আপডেট : ২৮ December ২০১৮
রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারের আটতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এই ভবনের চারতলায় জাতীয় ঐক্যফ্রন্ট এবং ১৬ তলায় অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা'র অফিস রয়েছে। আজ শুক্রবার দুপুর ২টা ৪২ মিনিটে পুরানা পল্টনের বিজয়নগর পানির পাম্পের কাছে জামান টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের নবম তলা থেকে এখনো ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডাং টেবেল লেডারের (ডিটিএল) সহায়তায় ওই ফ্লোরে পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, দুপুর ২টা ৪২ মিনিটে তারা এই অগ্নিকাণ্ডের খবর পান। সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানিয়েছেন, ভবনে ৬ জন আটকা পড়ে আছে। তবে তারা নিরাপদে আছেন। সেখানে ফায়ার সার্ভিস কর্মীরাও তাদের নিরাপদ স্থানে রেখেছেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের নামিয়ে আনা হবে। এর আগে ৬ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ন্যাশনাল ক্রেডিট রেটিং নামের প্রতিষ্ঠানটির সার্ভার রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এই ভবনের ১৫ তলায় রয়েছে সারাবাংলা ডট নেট অনলাইন পোটালের অফিস। এছাড়াও প্রায় শতাধিক অফিস কার্যালয় রয়েছে বলে জানায় স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা কাজল বলেন, দুই বছরে দুইবার এই ভবনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এবার তৃতীয় দফায় আগুনের ঘটনা ঘটলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১