আপডেট : ২৯ December ২০১৮
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা নিরবিচ্ছিন্ন রাখতে নাটোরে বিভিন্ন আবাশিক হোটেলগুলো, ছাত্রাবাস ও বিভিন্ন গুরুত্বপুর্ন ম্যাসগুলোতে র্যাবের তল্লাশী শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে এই তল্লাশী অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে গতরাতে শহরের বেশ কয়েকটি এলাকার বিভিন্ন আবাশিক হোটেল সহ ছাত্রাবাস ও ম্যাসগুলোতে অভিযান চালিয়ে সেখানে রাত্রী যাপন করা সদস্যদের তল্লাশী করা হয়। র্যাব - ৫ এর সিপিসি ২ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার ও স্কট কমান্ডার এএসপি আজমল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। পরবর্তিতে জেলার সকল আবাশিক হোটেলগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১