বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০১৮

আনন্দ মিছিল না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগৃহীত ছবি


দলের নেতা-কর্মী ও সমর্থকদের কোনো ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা জানান ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

শেখ হাসিনাকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম বলেন, ‘এখন কোনো আনন্দ মিছিল করার সময় নয়, এটি জাতি গড়ে তোলার উপযুক্ত সময়।’

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে এইচটি ইমাম বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। বিদেশি ও স্থানীয় পর্যবেক্ষকরাও শান্তিপূর্ণ পরিবেশ এবং স্বতঃস্ফূর্ত ভোটের জন্য তাদের সন্তোষ প্রকাশ করেছেন।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, দলীয় সরকারের অধীনে যে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, এই নির্বাচন তার প্রমাণ।

সারাদেশে নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে এইচটি ইমাম অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোটের সহিংস হামলায় তাদের নেতা-কর্মী ও সমর্থকরা নিহত ও আহত হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১