বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০১৮

চাঁদপুরের পাঁচ আসনেই আওয়ামী লীগের জয়


চাঁদপুরের আট উপজেলার পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা জয় লাভ করেছে। রোববার বিকাল ৪টার পর ভোট গণনা শেষে আসনগুলোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করে।

চাঁদপুর-১ (কচুয়া উপজেলা): এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর নৌকা মার্কায় পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৪৪ ভোট। বিএনপির মো. মোশারফ হোসেন ধানের শীষ মার্কায় পেয়েছেন ৭ হাজার ৭৫৯ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা): এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল আমিন নৌকা মার্কায় পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৩১৫ ভোট। বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন ধানের শীষ মার্কায় পেয়েছেন ১০ হাজার ২৩৯ ভোট।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর উপজেলা): এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনি নৌকা মার্কায় পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮১২ ভোট। বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ পেয়েছেন ৩৫ হাজার ৫০১ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ উপজেলা): এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাফিকুর রহমান নৌকা মার্কায় পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৭৯ ভোট। বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ ধানের শীষ মার্কায় পেয়েছেন ৩০ হাজার ৭৯৯ ভোট।

চাঁদপুর-৫ (শাহরাস্তি ও কচুয়া উপজেলা) : এই আসনে আওয়ামী লীগের মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম  নৌকা মার্কায় পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ১০৪ ভোট। বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক ধানের শীষ মার্কায় পেয়েছেন ৩ হাজার ৬৫৬ ভোট।

এই আসনে হাজীগঞ্জ উপজেলায় ৮৪টি কেন্দ্রের মধ্যে দক্ষিন বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাওয়ার কারণে এক কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১