বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০১৯

সেনবাগে জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে জাতীয় পার্টির ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় প্রতিনিধির পাঠানো ছবি


নোয়াখালীর সেনবাগে শোভাযাত্রা , আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষকী। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে সেনবাগ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুনের নেতৃত্বে জেলা পরিষদ মার্কেটের জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোখভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফখর উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবদুল কুদ্দুস, জাপা নেতা কৃষক মোঃ সাহেব উল্যা, পৌর জাতীয়পার্টির সহ-সভাপতি নুর ইসলাম, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, ওর্য়াড সভাপতি নিজাম উদ্দিন, শ্রমিক নেতা মোঃ আলী, বাবুল মিয়া, এমাম হোসেন, মোঃ ফারুক, মোঃ মোস্তফা সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কেকে কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১