বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

মেহেরপুরে ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মেহেরপুর ম্যাপ


মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।

বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি ওয়ানশুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক নিয়ে দ্বন্দে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি রবিউল ইসলাম জানান, বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশ সেখানে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরাদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসে। এ সময় সেখান থেকে একটি ওয়ানশুটার গান ও ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী হতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১