বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

ঐক্যফ্রন্টের প্রার্থীরা ইসিতে যাবেন আজ

নির্বাচন কমিশন সচিবালয় সংক্ষিত ছবি


সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম-কারচুপির অভিযোগ জানাতে আজ বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনে (ইসি) যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এ দিন বিকাল ৩টায় সব প্রার্থীকে নির্বাচন কমিশনে থাকার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে যাবেন।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আপাতত ঐক্যফ্রন্টের একটাই কর্মসূচি, সেটি হচ্ছে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া। এটি ছাড়া এখনো কোনো কর্মসূচির বিষয়ে আলোচনা হয়নি। যদি কোনো সিদ্ধান্ত হয়, গুলশান (বিএনপি চেয়ারপারসনের কার্যালয়) থেকে জানানো হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১