বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

দেশে ফিরল ভারতে আটক থাকা চার কিশোর

অবৈধ ভারে ভারতে প্রবেশের দায়ে আটক থাকা চার কিশোরকে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি সবুর মিয়ার কাছে তাদের হস্তান্তর ছবি : বাংলাদেশের খবর


অবৈধ ভারে ভারতে প্রবেশের দায়ে আটক থাকার দেশে ফিরে এসেছে চার কিশোর।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে ভারত হিলি ইমিগ্রেশন ওসি শ্রির্পা রায় বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি সবুর মিয়ার কাছে তাদের হস্তান্তর করেন। এসময় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফিরে আসা কিশোররা হলো- জামালপুর সদরের উদনাপাড়ার হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজপাড়ার আবু বক্করের ছেলে রবিউল ইসলাম, জয়পুরহাট সদরের নিত্তিপাড়ার মজিবর মার্ড্ডির ছেলে জহন মার্ড্ডি ও কুমিল্লা সদরের গাজিমুডা গ্রামের জামাল হোসেনের ছেলে জাফর ইকবাল। তাদের সকলের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে ।

হিলি ইমিগ্রেশন ওসি সবুর মিয়া জানান, তারা বিভিন্ন সময় অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে সেদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়। তারপর থেকেই তারা বালুরঘাট শোভায়ন অবজারভেশন হোমে এক থেকে দুই বছর পর্যন্ত আটক ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১