বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগৃহীত ছবি


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ বারের মত এবং একটানা তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শেখ হাসিনা আজ সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা পুনর্নির্বাচিত হয়েছেন।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যিনি একজন জননন্দিত নেতা এবং আন্তর্জাতিক বিশ্বের একজন বিশিষ্ট রাজনীতিবিদ তিনি চতুর্থ বারের মত দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কেননা, আমরা সর্বসম্মতিক্রমে তাঁকে আমাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।’

আজ অপরাহ্নে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা শেষে দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা হিসেবে দলের সভাপতি শেখ হাসিনার নাম প্রস্তাব করলে দলের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেন আমু তা সমর্থন করেন।

তিনি বলেন, সংসদীয় দলের নেতা নির্বাচনের পরে সব সংসদ সদস্য তুমুল করতালির মাধ্যমে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১