বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

শিবলী সাদিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

সংসদ সদস্য শিবলী সাদিক সংগৃহীত ছবি


দ্বিতীয়বারের মতো দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন শিবলী সাদিক। তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় চার উপজেলার মানুষ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ১২ হাজার ১২২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন শিবলী সাদিক।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসন। এ আসনে মোট ৪ লাখ ৭৩ হাজার ভোটারের মধ্যে শিবলী সাদিক পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ৮৯১ । প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২০ দলীয় জোটের আনারুল ইসলামের ধানের শীষ মার্কার প্রাপ্ত ভোট ৬৯ হাজার ৭৬৯ ।

শিবলী সাদিক জানান, আমার কাছে কোনো দল নেই, কোনো মত নেই। সকল দল, সকল মানুষ, অবাধে যেন আমার কাছে আসে।’

তিনি বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছি আমাদের নিকট এলাকার মানুষের ব্যাপক আশা প্রত্যাশা রয়েছে। আমি নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিলাম সেগুলো পূরণ করাই আমার জন্য বড় চ্যালেঞ্জ। আপনারা খেয়াল রাখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে কেউ যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়।’

বিএনপি-জামায়াত জোটের ভোট ব্যাংক বলে খ্যাত এ আসনে শিবলী সাদিক বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বার বিজয়ী হওয়ায় এলাকার সর্বস্তরের জনগণ এবার শিবলী সাদিককে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে নিযুক্ত করতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১