আপডেট : ০৩ January ২০১৯
নাগেশ্বরী প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দুই বছর মেয়াদের এ কমিটি গঠন করা হয়। এতে দ্বিতীয় মেয়াদে লিটন চৌধুরী (দৈনিক করতোয়া) সভাপতি ও পাভেল জামান (দৈনিক ভোরের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইত্তেফাক উপজেলা সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, ভোরের পাতা প্রতিনিধি মজিবর রহমান, নয়াদিগন্ত সংবাদদাতা খলিলুর রহমান, ভোরের ডাক প্রতিনিধি রফিকুল ইসলাম, ডেসটিনি প্রতিনিধি মোসলেম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি এম. সাইফুর রহমান প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১