বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০১৯

মাদক ব্যবসায়ীদের স্থান বাগেরহাটে হবে না : শেখ তন্ময়

নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ছবি : বাংলাদেশের খবর


বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেন, মাদক হচ্ছে সমাজের নীরব ঘাতক। যা যুব সমাজকে ধংশ করে দেয়। সঠিক পথে পরিচালিত করতে পারলে এই যুব সমাজই হতে পারে সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তাই দেশের শত্রু মাদক ব্যবসায়ীদের স্থান আর বাগেরহাটে হবে না। বুধবার সন্ধায় বাগেরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আগামী দু-এক দিনের মধ্যে প্রশাসন মাদক বিরোধী অভিযান শুরু করবে। ধরা পড়লে কাউকেই ছাড় দেয়া হবে না। এ কাজে আমি আপনাদের সর্বাত্বক সহযোগীতা চাই। এভাবে সকলে মিলে একটি সুন্দর বাগেরহাট গড়তে হবে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা আইনজীবি সমিতির সভাপতি ড.এ.কে আজাদ ফিরোজ টিপু, আওয়ামীলীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, আহাদ উদ্দিন হায়দার, সরদার বদিউজ্জামান, সরদার সেলিম রেজা, শেখ বশিরুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ্জ বাকী তালুকদার, জেলা শ্রমিক লীগের রেজাউর রহমান মন্টু, খান আবু বক্কার, যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মোল্লা শাহনেওয়াজ দোলন,মো: ফারুক তালুকদার, ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মো: মনি মল্লিক, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা এ্যাড: শরিফা খানম প্রমুখ।

বাগেরহাট পৌর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১