আপডেট : ১১ January ২০১৯
টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন। এক অভিনন্দন বার্তায় মহাসচিব বলেন, ‘এই নিরঙ্কুশ বিজয়ে উন্নত বাংলাদেশ গড়ার জন্য আপনার (শেখ হাসিনা) নেতৃত্ব ও দর্শনের প্রতি বাংলাদেশের ভোটারদের আস্থার প্রতিফলন ঘটেছে।’ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টায় ওআইসি সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। অভিনন্দনের পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসায় এর আগেও শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১