আপডেট : ১৪ January ২০১৯
শরীয়তপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য নিহত হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন-ডাকাত সর্দার জাহাঙ্গীর ও রাসেল হাওলাদার। জাহাঙ্গীরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় এবং রাসেলের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ অন্য মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ওসি মো.মনির উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে পুলিশ সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর আকন ও সদস্য রাসেল হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। মনির উজ্জামান আরো জানান, এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১