বাংলাদেশের খবর

আপডেট : ১৪ January ২০১৯

সুন্দরগঞ্জে তিস্তার ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার উপজেলার মানবাধিকার কর্মী নুরে আলম সিদ্দিকীর আহ্বানে তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা লালচামার ও কাপাশিয়া পয়েন্টে শত শত ভাঙ্গন কবলিত অসহায় মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন করে।  এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী মোস্তফা মাসুম, মানবাধিকার কর্মী নুরে আলম সিদ্দিকী, নদী ভাঙ্গন রোধ কমিটির আহ্বয়ক সুয়াইবুল ইসলাম (কুমকুম) প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে তিস্তা নদীর ভাঙ্গন ও বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপের দাবি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১