বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০১৯

বগুড়ায় ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু


আজ মঙ্গলবার বগুড়া সদরের শিকারপুর এলাকায় ট্রাকের চাপায় আনছার আলী পাইকার(৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ জানায় বেলা সাড়ে ১১ টার দিকে আনছার আলী সাইকেল নিয়ে আসছিলো। এসময় স্থানীয় একটি বিড়ি ফ্যাক্টরীর সামনে মাটিবাহী একটি ট্রাক দ্রত গতিতে যাওয়ার পথে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১