আপডেট : ২১ January ২০১৯
বিভিন্ন বিষয়ে খোলামেলা মন্তব্য এবং খোলামেলা পোশাকের কারণে প্রায়ই ভাইরাল বনে যান বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। চলচ্চিত্র কিংবা মডেলিংয়ের চেয়ে বেশি চোখ আটকে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। এমটাই আবার ঘটল তার বেলায়। নিজের ইনস্টাগ্রামে বাথটাবের একটি ভিডিও ঝলক শেয়ার করেছেন এ অভিনেত্রী। পুনমের বয়ফ্রেন্ড স্যামের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় থাকা এই ভিডিও খানিক সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রাম থেকে পরে সেই ভিডিও তুলে নেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে এটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে। চলতি বছরের শুরুর দিকে ‘পুনম পাণ্ডে প্রাইভেট রুম’ শীর্ষক বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেন তিনি। তাতে লেখা ছিল ‘শিগগিরই আসছে’। ভাইরাল হওয়া সেই ভিডিও পুনম পাণ্ডের সিরিজ ভিডিওর কোনো অংশ কি না তা নিয়ে চলছে জোর গুঞ্জন। এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এ অভিনেত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১