বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০১৯

ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালু সংগৃহীত ছবি


বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালু এবং তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের উপ পরিচালক সৈয়দ আহমেদের সই করা এক চিঠিতে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। 

ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

অপরদিকে একই বছরের ১০ আগস্ট ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১