বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০১৯

উপজেলা নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না বিএনপি : হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংগৃহীত ছবি


বিএনপি উপজেলা নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য সব সময় নাচতে না জানলে উঠান বাঁকার মতো। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির যে ধস নামানো পরাজয় হয়েছে, এরপর তারা আসলে নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না।

তিনি আরো বলেন, কে নির্বাচনে অংশ নেবে, কে নেবে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রকৃতপক্ষে তাদের আত্মহননের মতো সিদ্ধান্ত ছিল। আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে তাহলে সেটিও ২০১৪ সালের মতো আত্মহননের মতো সিদ্ধান্ত হবে। তবে নির্বাচন কারও জন্য থেমে থাকবে না।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শেখ তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১