বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০১৯

নাগেশ্বরীতে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে নৌকা-জীবন রক্ষার সরঞ্জাম বিতরণ


দুর্যোগ মোকাবেলা করে নিরাপদে বিদ্যালয়ে পৌছার লক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন চরাঞ্চলের ১২টি বিদ্যালয়ের প্রায় ৬ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছাতা এবং বন্যায় নিরাপদে বিদ্যালয়ে পৌছতে চারটি নৌকা বিতরণ করা হয়েছে।

এছাড়াও দুর্যোগকালীন উদ্ধারের জন্য লাইফ জ্যাকেট, লাইফ বয়া, মেগা ফোন ষ্ট্রেচারসহ প্রাথমিক চিকিৎসার সরাঞ্জামাদিও দেওয়া হয়।

বেসরকারী প্রতিষ্ঠান ইএসডিও এর নিরাপদ স্কুল প্রকল্পের আওতায় শুক্রবার সকালে কচাকাটা বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের এসব উপকরণ বিতরণ করেন কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।

পরে উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আছলাম হোসেন সওদাগর এমপি, জেলা পরিষদ সদস্য মোস্তফাজামান,আব্দুল জলিল, কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাহাবুবুর রহমান,নিরাপদ স্কুল প্রকল্পের ব্যবস্থাপক ফারুক হোসেন, ইন্দ্রগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন, সুবলপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সফিক সরকার প্রমুখ।

নিরাপদ স্কুল প্রকল্পের আওতায় উপজেলার দুধকুমার,গংগাধর ও সংকোষ নদীর তীরবর্তী অঞ্চলের ৩টি মাধ্যমিক এবং ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬ হাজার শিক্ষার্থী দুর্যোগে নিরাপদে স্কুলে আসার সুবিধা পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১