আপডেট : ২৭ January ২০১৯
নানা আয়োজনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারাও উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পথচলার আহ্বান জানান রেজওয়ানুল হক চৌধুরী শোভন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দীনের নেতৃত্বে ছাত্রলীগের দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসবেন ছাত্রলীগের পক্ষ থেকে এমন ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি সেখানে আসেননি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। চারুকলা অনুষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ রাজধানী ও এর আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। যানজটের ফলে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুধু বিশ্ববিদ্যালয় এলাকায় করা হয়। এর আগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করেছিল ছাত্রলীগ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১