বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০১৯

নরসিংদীতে শিল্পমন্ত্রী

‘সরকারের ধারাবাহিক সফলতাকে এগিয়ে নিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে’

নরসিংদী পৌরসভায় বেলাব উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ছবি : বাংলাদেশের খবর


শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সরকারের ধারাবাহিক সফলতাকে এগিয়ে নেয়ার জন্য সবাই এক সাথে কাজ করেতে হবে। জাতি আমাদের রায় দিয়েছে উন্নয়নের পক্ষে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার জন্য সরকার কাজ করছে। 

গতকাল রবিবার রাতে নরসিংদী পৌরসভায় বেলাব উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভুইয়া রিটন , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ আলী খান রিপন , যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান মোমেন ও জেলা যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।

বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত নেওয়া হয়। চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১