আপডেট : ২৮ January ২০১৯
নরসিংদীর শিবপুরে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করছে শিবপুর মডেল থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর মধ্যপাড়া থেকে তাদের আটক করে পুলিশ । আটককৃতরা হলো শিবপুর উপজেলার দত্তেরগাঁও মির্জাকান্দী গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে মো: তারেক(২৪), দুলালপুর মধ্যপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাজহারুল ইসলাম (২২) ও মোখলেছুর রহমানের ছেলে মো: মিজান (২০)। এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ধায়ের করা হয়েছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১