বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০১৯

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের ১৮ মামলায় জামিন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ছবি : বাংলাদেশের খবর


সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন জামিন পেয়েছেন। আজ সোমবার বিকেলে চাঁদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে ওয়ারেন্ট তামিল হওয়া ১৮ টি মামলায় তাকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়।

দীর্ঘ দিন বিদেশে অবস্থানের পর মিলন এ বছরের নভেম্বরের প্রথম দিকে দেশে ফিরে আসেন। আসার পর গত ২৩ নভেম্বর পুলিশ তাকে চট্রগ্রামের একটি বাসা থেকে গ্রেফতার করে। তিনি জেলে থেকেই প্রথমে চাঁদপুর-১ আসন তথা কচুয়া থেকে বিএনপির মনোনয়ন লাভ করলেও পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে অন্য আরেকজনকে ওই আসন থেকে বিএনপি’র মনোনয়ন দেয়া হয়। মিলনের বিরুদ্ধে বর্তমান আ’লীগ সরকারের আমলে মোট ২৬ টি মামলা দায়ের করা হয়।

প্রায় দেড় বছর জেল খাটার পর এসব মামলায় জামিন নিয়ে তিনি বিদেশ চলে যান। সেখানে যেয়ে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিন বছর বিদেশ থাকাকালীন তার বিরুদ্ধে ১৮ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১