বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০১৯

জেষ্ঠ সচিব হলেন পাঁচ কর্মকর্তা


জনপ্রশাসনের পাঁচজন সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।  আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এই পদোন্নতির আদেশ দিয়ে জানিয়েছে, আপাতত আগের দ্প্তরেই তারা দায়িত্ব পালন করবেন।

পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ সচিব জুয়েনা আজিজ।

এই পাঁচ কর্মকর্তাকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়ালো ১১ জন। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের পরেই তাদের অবস্থান।

এ ছাড়া সচিব ও সমমর্যাদার তিন দফতরে এসেছে নতুন মুখ। দুর্নীতি দমন কমিশনের সচিব মো. শামসুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। দুদক সচিবের দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মুহাম্মদ দিলোওয়ার বখত।

অন্যদিকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১