আপডেট : ৩১ January ২০১৯
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, একটি ওয়ান সুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। এ সময় ২ কলেজ ছাত্র সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও চকনাজিরপুর বিএম কলেজের ছাত্র ফাইম হোসেন পলক (১৯), আক্তারুল ইসলামের ছেলে ও ঝিনাইদহ পলিটেকনিক কলেজের ছাত্র বিজয় আমিন ওরফে জামিল (২০), সোনা সরকারের ছেলে সিএনজি চালক সুইট সরকার (২১)। র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার যায়েদ শাহরিয়ারের নেতৃত্বে একটি দল ৩০ জানুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ১টি টিপ চাকু, সহ হাতেনাতে তাদের গ্রেফতার করে লালপুর থানায় সোপর্দ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১