বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০১৯

নতুন নির্বাচনের দাবি হাস্যকর : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগৃহীত ছবি


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নতুন নির্বাচনের দাবি হাস্যকর। গণতান্ত্রিক বিশ্ব বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত নয়। তাই সারা দুনিয়া নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে জনগণের যেমন কোনো প্রতিক্রিয়া নেই, তেমনি বিদেশিদেরও কোনো অভিযোগ নেই। তিনি বলেন, বিএনপি বিরোধী দল, তারা সংসদে গিয়ে গঠনমূলক সমালোচনা করবে। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদে যাওয়া উচিত।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট নেতাদের আচরণেই প্রমাণ হচ্ছে ঐক্যফ্রন্ট বেশি দিন টিকবে না। যদিও তারা বলছে, তাদের ঐক্য অটুট আছে। কিন্তু ভেতরে-ভেতরে ভাঙনের তাণ্ডব চলছে।

বিএনপি ও গণফোরামকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন, তারা শপথ নিতে জনগণের চাপে আছেন। তারা জনগণের চাপেই শপথ নেবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন নির্বাচনের দাবির বিষয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে মির্জা ফখরুল কীভাবে নির্বাচিত হলেন? এই রহস্য জানাবেন কি?

স্থানীয় সরকার নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির স্থানীয় সরকার নির্বাচনে আসা উচিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১