বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

সংসদের মুলতবি বৈঠক আজ

সংসদ সংরক্ষিত ছবি


তিন দিন বিরতির পর একাদশ জাতীয় সংসদের মুলতবি বৈঠক বসছে আজ রোববার। বিকাল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। গত বুধবার একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ দিন সংসদে ভাষণ দেন। এরপর সংসদের বৈঠক মুলতবি করা হয়।

একাদশ জাতীয় সংসদের প্রথম দিনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন হয়। ওই দিন সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে থাকছে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণীয় নোটিশ, পয়েন্ট অব অর্ডার ছাড়াও কার্য-উপদেষ্টা কমিটি, সংসদ কমিটিসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হবে। কার্য-উপদেষ্টা কমিটি গঠিত না হওয়ায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত দিন চলবে তা নির্ধারণ করা হয়নি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১