বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ


ভোটের জন্য ১০ মার্চ তারিখ রেখে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন।

আজ রোববার কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

এছাড়া কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংরক্ষিত আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি ও বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১