বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

দোহারে মাটিভর্তি মাহেন্দ্রার ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ ছবি : বাংলাদেশের খবর


ঢাকার দোহার উপজেলায় মাটিভর্তি মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় শাওন হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার ফুলতলা বাজারে এ দূর্ঘটনা ঘটে। শাওন ফুলতলা ঢালারপাড় এলাকার মাঈন উদ্দিনের ছেলে এবং পদ্মা কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টার দিকে শাওন মোটরসাইকেল নিয়ে কলেজ থেকে বাসায় যাওয়ার সময় কলেজের পার্শ্ববর্তী ফুলতলা তানশীর মার্কেটের সামনে মাটিবাহী একটি মাহেন্দ্রা গাড়ি শাওনের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে শাওনের মরদেহ উদ্ধার করে। ঘাতক গাড়িটিও জব্দ করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শাওনের মরদেহ উদ্ধার করা হয় এবং ঘাতক গাড়িটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, শাওনের মৃত্যুর খবর কলেজে ছড়িয়ে পড়লে হত্যাকারীর বিচার দাবিতে কলেজের শিক্ষার্থীরা ঢাকা-দোহার সড়ক অবরোধ করে। পরে পুলিশ প্রশাসন এ ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর একটার দিকে কলেজ কক্ষে ফিরে যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১