আপডেট : ০৪ February ২০১৯
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় বাসে আগুন দিয়ে আটজনকে হত্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবর এ আদেশ দেন। এ মামলার চার্জগঠনের শুনানি আগামী ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী আকবরের আদালতে এ মামলার চার্জ গঠন ও জামিনের আবেদনের শুনানির জন্য নির্ধারিত তারিখ ছিল। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডকোকেট কাইমুল হক রিংকু। মামলার বিবরণে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে নেওয়ার পর ১ জনসহ মোট ৮ যাত্রী মারা যায়। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি রাতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১