বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০১৯

গৌরনদীতে বই ও বসন্তমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বই ও বসন্তমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন ছবি : বাংলাদেশের খবর


বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বই ও বসন্তমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিল, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, নির্বাচন অফিসার মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার নজরুল ইসলাম পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজারাম সাহাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

সভায় যুব সমাজকে মাদকমুক্ত করতে আগামী ১৩ ফ্রেরুয়ারি ব্যাপক ভাবে বই ও বসন্তমেলা উদযাপনের সিদ্ধান্ত গ্রহীত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১