আপডেট : ০৭ February ২০১৯
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পযর্ন্ত এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চলানো হয়। এসময় মুকসুদপুর থানা পুলিশ ২০ জন, সদর থানা ৩ জন, কোটালীপাড়া থানা ২ জন এবং কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থানা একজন করে গ্রেফতার করে। তারা আরো জানান, আইন শৃংখলা পরিস্থিতি ঠিত রাখতে এ অভিযান চলবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১