বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০১৯

সেনবাগে গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

সেনবাগে গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী সুমন ছবি : বাংলাদেশের খবর


নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের এক অভিযানে আধা কিলো গাঁজাসহ মাদক ব্যবসায়ী সামছুল আলম প্রকাশ সুমন (২৭)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমন সেনবাগ পৌরসভার ৭নং ওয়ার্ডের ফজল মুন্সি বাড়ির নুরজ্জামান চৌধুরী ছেলে।

আজ বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সুমনকে তার নিজ বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ ৫শ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে নেয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১