বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০১৯

বাগেরহাটে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

বাগেরহাটে বাংলা ইশারা ভাষা দিবস পালনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয় ছবি : বাংলাদেশের খবর


“ইশারা ভাষা সকলের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের দশানী এলাকার সরকারী শিশু পরিবারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি দশানী-রামপাল সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এরপর শিশু পরিবারের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক খলিল আল রশিদ, শামীম আহসান, ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডাঃ সংগ্রাম কান্তি কুন্ডু, শহর সমাজ সেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মোল্লা হুমায়ুন কবির, লোহিত বরণ কর্মকার প্রমুখ।

পরে সরকারী শিশু পরিবারের অবস্থানরতদের মধ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১