বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০১৯

পীরগঞ্জে আগুনে ৫ দোকান পুড়ে ছাই


রংপুরের পীরগঞ্জে কুমেদপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানে পুড়ে ছাই হয়েছে। এসব দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার ভোরে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে রমনী কান্ত পাল, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল মিয়া, নাজমুল হোসেন, সোহরাব হোসেনের দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পীরগঞ্জ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম এ মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, হরিপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও চন্ডিপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৬ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন।

অপরদিকে ডা. মমিনুর রহমান ফাউন্ডেশনের ভাইস ও টুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহিন ক্ষতিগ্রস্তদেরনগদ ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১