আপডেট : ০৮ February ২০১৯
দ্বিতীয় সন্তানের বাবা হলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক নিরব। আবারো কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। গত ১৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নিরবের স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। একটু দেরিতেই সুখবরটি জানিয়েছেন নিরব। নিরব জানালেন, বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। এরই মধ্যে কন্যার নামও রাখা হয়েছে। নিরব তার দ্বিতীয় কন্যার নাম রেখেছেন সুহাইমা হোসেন যুওয়াইনাহ। নিরব বলেন, ‘আল্লাহর রহমতে মা-মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছে। আবারো সন্তানের বাবা হলাম। আমাদের আরেক মেয়েকে পেয়ে আমরা অনেক খুশি। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।’ ২০১৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কোনো একদিন নিরব-ঋদ্ধির পরিচয় হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তাদের প্রথম কথা। ২১ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা। এরপর ধীরে ধীরে তাদের যোগাযোগ প্রেমে রূপ নেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। ২০১৭ সালের ২৩ মে তাদের ঘরে প্রথম সন্তান সোয়াইদা হোসেন যুহাইবাহর জন্ম হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১