আপডেট : ১০ February ২০১৯
কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালন করেছে সরস্বতী পূজা। আজ রোববার উপজেলার কুলাউড়া সরকারী কলেজ, নবীন চন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কুরাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্য্যালয়, মহতোসিন আলী উচ্চ বিদ্যালয়, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও মাগুরা বিদ্যার্থী সংঘ, কৌলা যুব সংঘসহ প্রায় সকল কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় সরস্বতী পূজার। শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে দেবী সরস্বতীর কাছে ভক্তি প্রদর্শনের মাধ্যমে আশির্বাদ প্রার্থনা করেন। কুলাউড়া সরকারী কলেজের প্রভাষক নির্মল ভট্টাচার্য্য বলেন, দেবী সরস্বতী শিক্ষার্থীদের জন্য জ্ঞান অর্জনের আশির্বাদ নিয়ে বছরের এই দিনে আসেন। শিক্ষার্থীরা দেবী সরস্বতীর কাছে ওইদিন প্রার্থনা করে সঠিক ভাবে বিদ্যার্জনের জ্ঞান দেয়ার জন্য। এজন্য সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১