বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০১৯

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ


সড়ক দুর্ঘটনায় নিহত চার শিশুসহ পাঁচজনের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ এ আদেশ দেয়।

রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল হালিম বলেন, স্বরাষ্ট্র, যোগাযোগ সচিব এবং বিআরটিএ’র চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়ন করতে হবে।

চলতি ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ ঢাকার উত্তরায় ফাইজা তাহসিনা (১০), গাজীপুরের কালিয়াকৈরে ৩ ফেব্রুয়ারি মিরাজ খান (৫), ২ ফেব্রুয়ারি বরিশালে লিজা আক্তার (৯), সিলেটের বালাগঞ্জে আহমেদ রিফাত (৬) ও চট্টগ্রামের সীতাকুণ্ডে নুসরাত চৌধুরী (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং ব্লাস্ট জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিবসহ ১৮ জনকে রেসপনডেন্ট করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১