বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০১৯

পীরগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১


রংপুরের পীরগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ জন। আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম রফিক (৩০)। তিনি এক ট্রাকের চালক ছিলেন।

বড়দরগাঁহ পুলিশ ফাঁড়ির আইসি মোয়াজ্জেম হোসেন বলেন, আহতদের পীরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ট্রাক দুইটি বড়দরগাঁহ পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১