আপডেট : ১২ February ২০১৯
নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সিরহাট, সেনবাগ রাস্তার মাথা ও হাজনী খাল এলাকায় সড়ক ও জনপথের রাস্তার দুই পাশে খালের পাড়ে গড়ে ওঠা কয়েকশ অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ করেছে ভ্রাম্যামান আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুুুপুর তিনটা পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের (এসডিও) সামছুউদ্দিন ও সেনবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ। এসময় ফেনী-নোয়াখালী মহাসড়কের রাস্তার উত্তর পাশ্বে খালের ওপর ও দক্ষিন পাশ্বের সরকারি জায়গায় অবৈধ ভাবে দখল করে নির্মান করা দোকান পাট বুলডেজার দিয়ে গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারি কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বিঘ্নে যানবাহন ও জননিরাপত্তা বিধানে এবং সরকারি সম্পত্তি উদ্ধারে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি এখন থেকে খালপাড় সহ কোন সরকারি জায়গা জবরদখল ও অবৈধ ভাবে আর কেউ দখল করতে পারবেনা। যদি কেউ দখল করার চেষ্টা করে তা হলে অনুরুপ ভাবে উচ্ছেদ ও জেল জরিমানা করা হবে। তবে খাল পাড় থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা জানান, মাত্র ২৪ ঘন্টার নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হয়। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, তারা নিরিহ খাল পাড়ে টুকটাক ক্ষুদ্র ব্যবসা করে পরিবারের সদস্যদের দুই বেলা খাবার ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগান। কিন্তু সরকার তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তারা পথে বসার উপক্রম হয়েছেন। তাই তাদের সরকারের নিকট একটিই দাবী যেন বিকল্প কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১