আপডেট : ১৪ February ২০১৯
চাঁদপুরের হাজীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে এক কলেজ ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে ওই ছাত্রক ১৫ দিনের কারদণ্ড প্রদান করেন। ওই কলেজ ছাত্রের নাম আনিসুর রহমান। সে উপজেলার পিরোজপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। মোয়াাজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী আনিসুর রহমান। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টায় হাজিগঞ্জ উপজেলার পিরোজপুর বাজারের সেতুর উপর পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন করে কলেজছাত্র আনিস। স্কুল ছাত্রী আনিছকে জুতাপেটার কথা বললে আনিছ তাকে রাস্তার উপর চড়-থাপ্পড় মারে। বিষয়টি স্কুল ছাত্রী তার অভিভাবককে জানালে অভিভাবক হাজীগঞ্জ থানায় অবহিত করে। থানার উপ-পরিদর্শক সুমন ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্র আনিসুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ইভটিজার আনিছকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১