বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০১৯

কালিয়াকৈরে নবনির্মিত পৌর ভবন উদ্ধোধন


গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবনির্মিত ভবন বৃহস্পতিবার বিকেলে উদ্ধোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক। পৌর ভবন উদ্ধোধন উপলক্ষে নবনির্মিত ভবনের মিলনাতয়ন কক্ষে এক সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর-মেয়র মজিবুর রহমান। এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর-আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওহাব মিয়া, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান, প্যানেল মেয়র শামছুল আলম সরকার, রফিকুল ইসলাম তুষার, সচীব নওশীন আহম্মেদ প্রমুখ।

পৌরসভার গোয়ালবাথান এলাকায় প্রায় তিন কোটি ১৪ লাখ টাকা ব্যায়ে অত্যাধুনিক কালিয়াকৈর পৌরসভার নতুন এ ভবন নির্মান করা হয়।

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১