আপডেট : ১৫ February ২০১৯
আরো ১ হাজার ২৭৯টি পর্নোসাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। গতকাল বৃহস্পতিবার সকালে বিটিআরসি দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আইআইজির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এরই মধ্যে বিটিআরসির নির্দেশনা কার্যকর (পর্নোসাইট বন্ধ) করা শুরু হয়েছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, পর্নোসাইট বন্ধের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। তিনি মনে করেন, এভাবে চলতে থাকলে ইন্টারনেট সেবা নিরাপদ রাখা সম্ভব হবে। প্রসঙ্গত, এর আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্নোসাইট (ডোমেইন ও লিঙ্ক) আইআইজির সহায়তায় বন্ধ করার নির্দেশ দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১