আপডেট : ১৯ February ২০১৯
মানবতাবিরোধী অপরাধে আজীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুল হক এ আদেশ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ। আজ জেলার বিচারিক আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন মামলার বিবরণ দিয়ে জানান, গত বছরের ২৫ ডিসেম্বর রাতে ইন্দুরকানি উপজেলার সাঈদখালী গ্রামে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন মাসুদ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দুই জামায়াত কর্মীকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ পালিয়ে যায় বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় পরের দিন ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এস আই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মাসুদ সাঈদীসহ তিনজন এবং ১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। পরে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন মাসুদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১