আপডেট : ২৩ February ২০১৯
ইতোমধ্যেই দক্ষিণ সিটি কর্পোরেশন অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নিতে কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে দ্রুত তা নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চুড়িহাট্টা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সেতুমন্ত্রী বলেন, প্রথমে চকবাজার এরপর পর্যায়ক্রমে দ্রুতই পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন নিরাপদে সরিয়ে নেওয়ার হবে। এসময় তিনি বলেন, পুরান ঢাকার চকবাজার থেকে অবৈধ কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ইতোমধ্যেই দক্ষিণ সিটি কর্পোরেশন এই অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নিতে কাজ শুরু করেছে। পুরান ঢাকার মজুদ করা সব কেমিক্যাল ও রাসায়নিক পদার্থ খুব দ্রুত নিরাপদ স্থানে সরানো হবে। সরকার তিনটি বিষয়ের প্রতি প্রাথমিকভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং এখনও যাদের শনাক্ত করা যায়নি তাদের স্বজনদের ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা। এর পরের কাজ কেমিক্যালের গোডাউন সরিয়ে নেওয়া। এসময় ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের পরিবর্তে বিকল্প কিছু চিন্তা করছে সরকার বলেও জানান সেতুমন্ত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১